• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ভোলাহাট থানায় নবাগত ওসি সেলিম, বিদায় মাহবুব

Reporter Name / ৯৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বি.এম রুবেল আহমেদঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সেলিম রেজা চৌধুরী এবং ভোলাহাট থেকে বিদায় নিয়েছেন মোঃ মাহবুবুর রহমান। ১৯ অক্টোবর বুধবার দুপুরের দিকে দুুই ওসি একে অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে। ওসি মোঃ মাহবুবুর রহমান বদলী হয়েছেন গোমস্তাপুর থানায়। ১৯ অক্টোবর বুধবার যোগদান করলেন আরেকজন ভালো মনের মানুষ নাচোল থানার সাবেক ওসি মোঃ সেলিম রেজা চৌধুরী। ভোলাহাট থেকে বিদায় নেয়া ওসি মোঃ মাহবুবুর রহমান সফল ভাবে সাধারণ মানুষের মাঝে মিশে সকলের সহযোগিতায় ভোলাহাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন। তাঁর জায়গা থেকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ভোলাহাটের মানুষকে। তিনিও ভোলাহাটের মানুষের প্রসংসা করেছেন যথেষ্ট। তার মেয়াদকালে সফল ভাবে ভোলাহাটে দায়িত্ব পালনকালে সবাই তাকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা তার প্রতিক্রিয়ায় জানান, আমি ভোলাহাটের মানুষের সার্বিক সহযোগিতা পেলে ভোলাহাট উপজেলার আইনশৃংখলা পরিস্থতির মানোন্নয়ন সহ মাদক নির্মূলে আমি সচেষ্ট থাকব।

এম.এস.হোসেন/ কপি রাইট বে-আইনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca