• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পলাতক সদস্যসহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোদাগাড়ী উপজেলা থেকে পলাতক আসামী সহ ৩ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী ক্যাম্পের অপারেশন দল ২৭ ডিসেম্বর রাত সোয়া ১২ থেকে রাত আড়াইটা পর্যন্ত দুটিস্থানে অভিযান চালায়।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হাড়াডাং ও মহিশালবাড়ী এলাকায় অভিযান চালায় একটি দল।

আর অন্য আরেকটি দল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামার জগদইল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য তিন জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামর জগদইল এলাকার ইলিয়াস উদ্দিনের ছেলে মো. ইমন আলী ওরফে ইমন (২১), গোদাগাড়ী উপজেলার হারাডাং এলাকার ফানজুর আলীর ছেলে মো. আলী (৩৬) ও একই উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. হাসান আলী ওরফে হাসান (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সন্ত্রাস বিরোধী আইনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ৭নং মামলার পলাতক আসামীর বিরুদ্ধে ৯ সেপ্টেম্বর নাচোল থানায় মামলা দায়ের করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category