• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিশুতোষ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“শিশুরাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল শিশুতোষ বিজ্ঞান মেলা-২০২২।
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় নিজস্ব বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গোমস্তাপুর উপজেলাধীন বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে ডাসকো ফাউন্ডেশনের অর্থায়নে এই মেলা বাস্তবায়ন করা হয়।

এই শিশুতোষ বিজ্ঞান মেলায় প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাদের নিজেদের তৈরি ৬টি প্রজেক্ট উপস্থাপন করে।প্রজেক্টগুলো হলো- ক্লে দিয়ে ফলমূল তৈরি, ক্লে ও কাগজ দিয়ে খেলনা তৈরি, রঙের খেলা, ডিম ভাসানো, পদার্থ জায়গা দখল করে ও ভেষজ উদ্ভিদ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকরা বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রজেক্টগুলো ঘুরে দেখেন।
বিজ্ঞান মেলার উপকারিতা সম্পর্কে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন বলেন ‘শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তি মনোষ্কতায় গড়ে তুলতে এ ধরণের বিজ্ঞান মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ডাসকো ফাউন্ডেশনের গোমস্তাপুর উপজেলা প্রোগ্রাম অরগানাইজার মোঃ রবিউল ইসলাম মেলাটি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও শিক্ষার্থীদের যাচাই করার জন্য প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন।

বিদায়কালে প্রোগ্রাম অরগানাইজার রবিউল ইসলাম বিজ্ঞান মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca