• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত ১২ টি বীর নিবাস

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিখিল বর্মন সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় নির্মিত বীর নিবাসগুলো প্রস্তুত হয়েছে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১২ টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ‘বীর নিবাস” এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে। জানাযায়, সারাদেশে নির্মিত বীর নিবাসগুলো একযোগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্য হস্তান্তর করা হবে নির্মিত বীর নিবাসগুলো। এদিকে, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজ শেষ হওয়ার খবরে সংশ্লিষ্টদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। প্রথম পর্যায়ে এ উপজেলায় ১২ টি বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রস্তুত হয়েছে ১২ টি বীর নিবাস। পর্যায়ক্রমে সরকারীভাবে সকল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের জন্য ‘বীর নিবাস’ তৈরি করে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ৬ টি ইউনিয়নে নির্মিত বীর নিবাসগুলো পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, এলজিইডি প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার সারাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সারাদেশে প্রতিটি উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চুরান্ত করে। উক্ত তালিকা ভুক্ত এ উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১২ টি বীর নিবাস নির্মান কাজ সম্পূন্ন হয়েছে। নির্মিত দৃষ্টিনন্দন পাকা ছাদ ঢালাইয়ের প্রতিটি বীর নিবাসে রয়েছে পানীয় জলের সু ব্যবস্থা সহ তিনটি বেড রুম, একটি গেস্ট রুম, দুইটি বাথরুম ও একটি কিচেন রুম।

‘বীর নিবাস’র জন্য চূড়ান্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাবুদ বক্স, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আল্লা নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মৃত আজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ বানী ইসরাইল বনি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি আবাসন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ টাকা। আবাসন নির্মাণের পর এসব ঘরের নাম দেওয়া হয়েছে ‘বীর নিবাস’।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, বীর নিবাস মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। সাপাহারে সঠিক তদারকির মাধ্যমে প্রাক্কলন অনুযায়ী বীর নিবাসগুলো নির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca