• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name / ৪৩৪ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

নাচোলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে
নাচোল প্রতিনিধিঃ
চাপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী আলোচনাসভা, প্রশিক্ষিত যুবক যুবতীদের মাঝে সনদপত্র বিতরন, নিবন্ধিত সংগঠনের মাঝে সনদপত্র বিতরন, ঋণ বিতরণ ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকাল সাড়ে ৯টায় একটি র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন। সফল অত্মকর্মীর বক্তব্য রাখেন শানপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি ফাইজুল কবীর। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ইলামিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমীর সভাপতি শফিকুল ইসলাম। আলোচনা শেষে ৫জন আউট সোসিং প্রশিক্ষিত যুবক ও ১টি নিবন্ধিত একটি প্রতিষ্ঠানকে সনদপত্র বিতরণ ও ৫জনকে ২লক্ষ টাকা যুব ঋণ বিতরণ করা হয়। ইলামিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমী শ্রেষ্ঠ সংগঠন সম্মানতা স্মারক ও শ্রেষ্ঠ সংগঠক হিসাবে শানপুর যুব সোসাইটির সভাপতিকে শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর সভাপতি অলিউল হক ডলার। অপরদিকে বিকাল ৪টায় শানপুর যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।র‌্যালিটি শানপুর এলাকা পদক্ষিণ শেষে শানপুর যুব উন্নয়ন সোটাইটি চত্তরে প্রতিষ্ঠানটির সভাপিত ফাইজুল কবীর এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউপি সদস্য শফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবদি কলেজের সহকারী অধ্যাপক শেখ সাদি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঠনের সদস্যবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca