• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

প্রশিক্ষিত মহিলাদের ঋণদিয়ে সাবলম্বী করা জরুরী,জাতীয় সংসদে এনামুল হক এমপি

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

মঙ্গলবার রাতে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরী জন-গুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), কমিটির রিপোর্ট ও বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন, বিল প্রত্যাহার এবং আইন প্রণয়ন কার্যাবলী অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে মহিলা বিষয়ক মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক একটি প্রশ্ন করেন। প্রশ্নে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বেকার মহিলাদের আয় বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রদান করা হয়ে থাকে।

শুধু আয় বর্ধক প্রশিক্ষণ দিয়ে লাভ নেই। প্রশিক্ষণ নিয়ে দক্ষ মহিলা বসে থাকলে সেপ্রশিক্ষণের কোন মূল্য নেই। প্রশিক্ষণ নিয়ে যে সকল মহিলা দক্ষ হয়েছেন তাদেরকে ঋণের ব্যবস্থা করা জরুরী। শুধু প্রশিক্ষণ বাবদ যে ভাতা দেয়া হয় তা খরচ হয়ে যায়। যে টাকা তারা কাজে লাগাতে পারে না।

তাই প্রশিক্ষিত মহিলাদের প্রশিক্ষণ শেষে একটা মোটা অঙ্কের এককালীন অনুদান বা ঋণ হিসেবে প্রদান করা হলে তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রশিক্ষণ শেষে যেন প্রশিক্ষিত মহিলারা ঋণ নিয়ে দ্রুত আত্মকর্মসংস্থান মূলক কাজে লাগতে পারে সে ব্যাপারে মহিলা বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category