• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বাগমারা’য় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সকল দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক সময়ের বাংলাদেশ এখন আর খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ বর্তমানে ডিজিটাল এবং স্মার্ট যুগে পদার্পণ করেছে। যে কোন স্থান থেকে এখন অনলাইনের মাধ্যমে সেবা পাওয়া যায়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন ক্ষেত্র নেই যেখানে ডিজিটাল সেবা পাওয়া যায় না। দেশের মানুষকে কোন কাজের জন্য আগের মতো অপেক্ষা করতে হয় না।

বাড়িতে বসেই সরকারি-বেসরকারি সকল সেবাই গ্রহণ করা যাচ্ছে। ডিজিটাল সেবা এখন মানুষের হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। ডিজিটাল এই যুগে এসে পিছনে তাকানোর সময় নেই। প্রতিটি শিক্ষার্থীকে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। প্রযুক্তি ছাড়া আগামীতে যোগাযোগ সম্ভব হবে না। ডিজিটাল উদ্ভাবনী মেলায় তরুণদের অংশ গ্রহণ বৃদ্ধি করতে হবে বলে জানান প্রধান অতিথি।

অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, মৎস্য অফিসার রবিউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলান, একাডেমিক সুপারভাইজার ড. মুহাঃ আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল শরিফ প্রমুখ।

উপজেলা বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ টি স্টল স্থান পায়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথিরা স্টল পরিদর্শন করেন। বিকাল ৫ টায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca