• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ২১৬ Time View
Update : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও অনুমোদনহীন এবং ভেজাল কসমেটিকস বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ নভেম্বর ) দুপুরের দিকে এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এদের মধ্যে, রহনপুর পৌর এলাকার হুজরাপুরে পান্না কেমিক্যালকে অনুমোদনহীন এবং ভেজাল কসমেটিকস বিক্রি করার অভিযোগে ২ লক্ষ টাকা। হুজরাপুর বিদ্যুৎ অফিসের সামনে ও শামীম ট্রেডার্স ( ছানা তৈরির কারখানা) কে , নোংরা ও অ-স্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি ও বিক্রয় করার অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইউসুফ বেকারি রহনপুরের কাঁঠাল মোড়েকে নোংরা পরিবেশ, ও খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় র‍্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার তৌকির আহম্মেদ, ভোক্তা অধিকার রাজশাহী জোন এর উপ পরিচালক মোঃ সেলিম রেজা , ভোক্তা অধিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ( অতিরিক্ত) সহকারী পরিচালক মোঃ ফজলে এলাহী উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ( অতিরিক্ত) সহকারী পরিচালক মোঃ ফজলে এলাহী জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে গোমস্তাপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca