• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে ছাত্রদলের সভাস্থলে ককটেল বিষ্ফোরণ, আহত ২ পুলিশ সদস্য

Reporter Name / ৭২৮ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের কর্মী সভাস্থলে ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় পুলিশের বাধায় সভা পন্ড হয়েছে। সভাস্থল থেকে আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। রবিবার (২০ নভেম্বর) বিকেলে নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে। বিএনপি ও ছাত্রদলের দাবি, পুলিশ জোরপূর্বক সভা করতে বাধা দেয় তাদেরকে। অন্যদিকে, পুলিশের পাল্টা দাবি, অনুমতি ছাড়াই সভার আয়োজন করায় বাধা দেয়া হয়েছে। পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

আহতরা হলেন, নাচোল থানার কনস্টেবল আলমগীর হোসেন ও মো. পলাশ। নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান মুঠোফোনে বলেন, রবিবার বিকেলে পুলিশের কোন অনুমতি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা শ্রীরামপুর এলাকার একটি মাঠে সভার আয়োজন করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছাত্রদল নেতাকর্মীদের ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এতে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ মুঠোফোনে জানান, আগামী ০৩ নভেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার বিকেলে ছাত্রদলের কর্মীরা প্রস্তুতি সভার আয়োজন করে। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশের বাধায় সভা পন্ড হয়। পরে ছাত্রদল কর্মীরা ঘটনাস্থল হতে চলে যায়। তবে বিএনপির অপর পক্ষের লোকজন আমাদের ফাঁসানোর জন্য হয়তো ককটলে বিস্ফোরণ ঘটাতে পারে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা বলেন, আমরা নাচোল থানার নিকট হতে সকালেই মৌখিকভাবে সভা করার অনুমতি নিয়েছিলাম। তবে এ ঘটনা কিভাবে ঘটলো তা আমার জানা নেই। তবে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আমি শুনেছি। নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ বিনা উষ্কানীতে ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হবার আগেই ধাওয়া করে সভা পন্ড করে দিয়েছে। আর ককটলে উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট বলে অভিযোগ করেন তিনি।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category