• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

বগুড়ার কাহালুতে ছুরিকাঘাতে যুবককে হত্যা গ্রেফতার- ১

Reporter Name / ৪২৯ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

প্রতিনিধি; কাহালু, বগুড়াঃ

বগুড়ার কাহালুতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে নায়েব আলী (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার এই হত্যার ঘটনা টি ঘটে।

জানা যায়, নিহত নায়েব আলী কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ওলাহালী গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা-আল মামুনের দিক নিদেশনায় এস আই শরিফুল ইসলাম ২৬ শে নভেম্বর বেলা সাড়ে ১২ সময় বগুড়া শহরে বিসিক শিল্প নগরী এলাকায় থেকে প্রধান আসামী জাহিদ( ২০) কে গ্রেফতার করেন ।

স্থানীয় সুত্রে জানা যায়, বেলা ২টা ৩০ মিনিট দিকে তার বন্ধু জাহিদ ও হাবিল নায়েব আলীকে মাদক সেবনের কথা বলে বাড়ি থেকে কাহালু মুরইল ইউনিয়নে ডোমর গ্রামের চকতডোমা এলাকায় একটি পুকুরপাড়ে ডেকে আনে। এরপর সেখানে পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে জাহিদ নায়েব আলীকে তার উরুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরী ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়।

গত ৪ দিন আগে জাহিদ একটি ভ্যান বিক্রি করে। ভ্যান বিক্রির টাকা থেকে নায়েব জাহিদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলো। কিন্তু পরবর্তীতে সে ওই টাকা পরিশোধ করছিল না। পরে এ নিয়ে তাদের বিরোধ বাঁধে। এ বিরোধের জের ধরে জাহিদ হাবিলের সহযোগিতায় নায়েবকে সেখানে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে।

কাহালু থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়না তদন্তের জন্য তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম.এস.হোসেন /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category