• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাগমারায় ইট ভাটা গুলোতে কয়লা’র বদলে, পুড়ছে কাঠ

Reporter Name / ৩৫৬ Time View
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

প্রতিনিধি; বাগমারা, রাজশাহীঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ভাবে স্থাপিত ও পরিচালিত ইটভাটা বন্ধে একটি পরিবেশবাদীও মানবাধিকার সংগঠন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে জনস্বার্থে ৬৬৭৯/২০১৯ নং একটি রীট পিটিশন দায়েরের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ গত ২৩/৬/২০১৯ তারিখে শুনানী অন্তে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় পরিচালক ,পরিবেশন অধিদপ্তর রাজশাহী, জেলা প্রশাসক, রাজশাহী , উপ-পরিচালক, পরিবেশ অফিস রাজশাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ,বাগমারা, সহ অন্যান্য বিবাদীগণের প্রতি রুল নিশি জারি করত: বাগমারা উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত ঐ ৯টি ইটভাটার ক্লিন ও অফিস বন্ধ সহ ইট প্রস্তুতের সরঞ্জামাদি জব্দ করার আদেশ প্রদান করেন।
আদালতের উক্ত আদেশ সকল বিবাদী গণের প্রতি যথারীতি জারি হওয়ায় গত ৯.৯.২০১৯ ইং তারিখে ঐ সকল ইটভাটার ক্লিন বন্ধ করা হয়। কিন্তু বর্তমানে আদালতের আদেশ অমান্য করে পুনরায় টাটা ব্রিকস(মাদারিগঞ্জ) ,জে.বি.কে (ভাগনদী ) , হিরো ব্রিকস (ধামিন কামনগর ) এ.জেড.কে (কাতিলা)সহ আদালতের আদেশে বন্ধ ৯টির মধ্যে ৬টি ইটভাটার কার্যক্রম বহাল তবিয়তে চলছে। সংশ্লিষ্ট রীটপিটিশনকারী আইনজীবী জানান যে, আমরা শুনেছি আদালতের আদেশ অমান্য করে পুনরায় কিছু ইটভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
খুব দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদী গনকে অবহতি করে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ মেজ-বাবুল আলম এর কাছ থেকে এসব অবৈধ ইটভাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলায়
এসব অবৈধ ইটভাটা চালু হওয়ার বিষয় আমি জানতাম না। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের রাজশাহী জেলা অফিসার কে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে দ্রুত এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category