• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাচোলে প্রতারক বাবলু গ্রেপ্তার

Reporter Name / ৫২৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

 প্রতিনিধি; নাচোল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রচারক বাবলুকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার দরবেশপুর গ্রামের জনৈক মোশারফ হোসেনের ৮ শতাংশ ক্রয়কৃত জমি রয়েছে নাসিরাবাদ দুলাহার মোড়ে। প্রতারক বাবলু মোশারফ হোসেনের সেই জায়গা গত মাসে রাতের আধারে জবড় দখল করে স্থাপনা নির্মান করে। পরে মোশারফ হোসেন তার জায়গা কেন দখল করলো প্রতারক বাবলু ?এমন প্রশ্নের জবাবে বাবলু জানায় এখন এটা আমার জায়গা। তবে দুই লক্ষ টাকা চাঁদা দিলে উক্ত জায়গা দখল ছেড়ে দিবো।

বাবলু ভুক্তভোগি মোশারফ হোসেনকে আরো বলেন ডিসি, ইউএনও আমার হাতে রয়েছে, চাঁদা না দিলে তোর জায়গা কোন দিনই দখল পাবি না। ঘটনার এক পর্যায়ে মোশারফ হোসেন বাবলুকে চাঁদা দিতে অস্বীকার করলে প্রতারক বাবলু গত মাসে উক্ত জায়গায় আবার ও পাকা স্থাপনা নির্মান শুরু করলে মোশারফ হোসেন বাঁধা দিতে গেলে বাবলু দেশীয় অস্ত্র শস্ত্র ও ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে মোশারফ হোসেনের উপর আক্রমন করে জখম করে। পরে মোশারফ হোসেন নাচোল থানায় এই বাবলুর বিরুদ্ধে একটি মামলা করেন। গত রোববার নাচোল থানার এস আই সোহেল রানা মোশারফ হোসেনের সেই মামলায় বাবলু ওরফে ডিসি বাবলুকে গ্রেপ্তার করেন। প্রতারক বাবলুর বিরুদ্ধে নাচোল থানায় প্রায় চার/পাঁচটি মামলা রয়েছে।

 

 আরও পড়ুনঃ-  চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

 

নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান,ডিসি বাবলু (বাবলু) একজন প্রতারক।তার নামে নাচোল থানায় ও সদর থানায় ধর্ষণ, চাঁদাবাজি, প্রতারণা ও জবড় দখলের একাধিক মামলা রয়েছে। ডিসির নাম ব্যবহার করে সে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়তো। ওসি আরো বলেন,বাবলু কে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাবলু থেকে ডিসি বাবলু সে কিভাবো হলো এলাকায় ডিসি বাবলু না বললে তাকে কেউ চিনেন না। তবে অনেক লোকই হয়তো মনে করে ডিসি বাবলু আবার কে ! ডিসি বাবলু হচ্ছে একজন ধর্ষক,চাঁদাবাজ ও প্রতারক। ডিসির নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষ কে হয়রানি করতে করতে বাবলু হয়ে যায় জনগণের কাছে ডিসি বাবলু। উপজেলার সরকারি প্রতিটি দপ্তরে বাবলু নিজেকে ডিসি বাবলু পরিচয় দিয়ে কর্মকর্তা ও সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা গ্রহন করতো।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category