• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁদপুরে ফুটবল বিতর্কে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

Reporter Name / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

প্রতিনিধি; চাঁদপুরঃ

চাঁদপুরে ফুটবল বিতর্কে বন্ধুর ছুরিকাঘাতে মেহেদী (১৬) নামে ১০ম শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বরকত (২০) কে এলাবাসীর সহায়তা আটক করে পুলিশ। ২৮ নভেম্বর সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মেহেদীর পিতা সবজী ব্যবসায়ী হেলাল বেপারী জানান, দু’দিন আগে রাতে মেহেদী আর্জেন্টিনার খেলা দেখছিল। সে রাতে খেলা নিয়ে বিতর্কে একই এলাকার বরকত তার ছেলেকে মারধর করে। এরপর সোমবার সন্ধ্যায় মেহেদীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুড়ি দিয়ে এলোপাথারী বুকে আঘাত করে মেরে অন্ধকারে ফেলে রেখে যায়।

পরে এলাকাবাসী মেহেদী (১৬) কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। এদিকে, এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বরকতকে আটক করে থানায় নিয়ে আসে।

 

আরও পড়ুনঃ- নাচোলে প্রতারক বাবলু গ্রেপ্তার

 

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category