• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুয়া এনজিও আউস এর মালিকসহ ৬ জন গ্রেপ্তার

Reporter Name / ৪৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ১৯:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন খোলসী বাজারের পশ্চিম দিকে জনৈক খলিল ডিলার পিতা মৃত-মজিবুর রহমান এর ১তলা বিল্ডিং বাড়ীতে কথিত আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) এর অফিস রুম হতে (আউস) সংস্থায় মানুষের জমাকৃত ৬০ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫), (মূলহোতা ও ম্যানেজার), পিতা-মোঃ আব্দুল জলিল, ২। মোঃ তৌহিদুর রহমান (৩৮) (মাঠকর্মী), পিতা-মৃত আফাজ উদ্দিন, উভয় সাং- চকপুস্তম, ৩। মোঃ জিয়াউল হক (৪০) (মাঠকর্মী), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-নয়াদিয়ারী, সর্ব থানা-গোমস্তাপুর, ৪। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) (মাঠকর্মী) পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-ফতেহপুর, ৫। মোঃ গোলাম আযম (৩৮) (মাঠ কর্মী), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-বাউল, ৬। মোঃ মোশারফ হোসেন (৩৭) (মাঠকর্মী), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-মীড়কাডাঙ্গা, সর্ব থানা-নাচোল, জেলা-চাঁপাইনববাগঞ্জদের (ক) ভূয়া পাশ বই-১০০০(এক হাজার)টি, (খ) ভূয়া সীল-১৫টি, (গ) চেক/লোন-রেজিষ্টার-১৪টি, এবং (ঘ) ব্যাগ-০৩টি সহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ০৭ ডিসেম্বর ২০২২ তারিখ বর্ণিত এলাকা হতে আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) এর মূলহোতা ও ম্যানেজারসহ প্রতারক চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca