• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপিত

Reporter Name / ৩৪০ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

নাচোল প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নেজামপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ আলহাজ্ব নুরুল আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য আপা দিলরুবা খাতুন। আলোচনা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন জয়িতা কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। জয়ীতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী দিয়াড় খোলসি গ্রামের আব্দুর রউফের মেয়ে সালমা খাতুন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে খেসবা গ্রামের মৃত রইস উদ্দিন এর মেয়ে শুকতারা খাতুন, সফল জননী নারী নাচোল পৌর এলাকার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী জমিলা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ফুরশেদপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে আনজিয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী মাধবপুর গ্রামের নাজির হোসেনের মেয়ে কারিমা বেগম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca