• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাগমারা তাহেরপুরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ২২৮ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মিজানুর রহমান; বাগমারা, রাজশাহীঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ৩১ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়।
তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে প্রথমে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে মুক্তিযোদ্ধা কমান্ড,তাহেরপুর পৌর আওয়ামী,তাহেরপুর পৌর পরিষদ, পৌর যুবলীগ, তাহেরপুর পৌর ও কলেজ ছাত্রলীগ, পৌর কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাহেরপুর ডিগ্রি কলেজ, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর উচ্চ বিদ্যালয়,তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা যতো বাড়তে থাকে মানুষের চাপ ততোই বাড়তে থাকে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জিয়াউদ্দন টিপু,তাহেরপুর পৌরসভার সচিব মোঃ মতলেবুর রহমান মতলু,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনর্চাজ মোঃ জিলালুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর যুবলীগের আহবায়ক মোঃ আসদুল ইসলাম, যু্গ্ন আহবায়ক মোঃ সোহেল রানা, সেচ্ছাসেবক লীগ নেতা কোরবান খাঁ, ছাত্র লীগ নেতা শামীম,সবুজ,স্বাধীন, শাকিল,ইলিয়াস,ফরিদ,তোতা,তোফায়েল প্রমুখ।

এ সময় পৌরসভার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca