• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।বুধবার সকালে তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। এ সময় তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পরে তিনি সেখানে কৃষি বিভাগের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা এবং প্রানীসম্পদ বিভাগের পক্ষ থেকে গবাদিপশুর কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca