• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাচোলে ভুয়া এনজিও’র মূলহোতাসহ গ্রেফতার ২

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শনিবার (৩১ ডিসেম্বর) তারিখ সাড়ে ৮টায় ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন সোনাইচন্ডী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের পিছনে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি এর অফিস কক্ষ হতে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি সমিতিতে সাধারন মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ শাহারুল (২২) (মূল হোতা), পিতা-মোঃ আবু তাহের, মোঃ আল আমিন (২১), পিতা-মোঃ আব্দুল লতিফ, উভয় সাং-মেলাডাঙ্গা, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ হাতে নাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে “রাজ ডেভেলপমেন্ট সোসাইটি”নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে।

উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ গ্রহণের জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্যাংক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

ছায়া তদন্তের এক পর্যায়ে ৩১ ডিসেম্বর বর্ণিত এলাকা হতে “রাজ ডেভেলপমেন্ট সোসাইটি” এনজিও এর মূলহোতাসহ প্রতারক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সময়ে গণমাধ্যমে এনওজিও এর বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র‌্যাব তা আমলে নিয়ে উক্ত অভিযান করতে উদ্বুদ্ধ হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category