• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মাঝি জিয়াউর, সদর-৩ আসনে ওদুদ

Reporter Name / ৩৮৪ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) নৌকার মাঝি মুঃ জিয়াউর রহমান। চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।

আজ রোববার আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিধান্ত চূড়ান্ত হয় এবং সরকার দলীয় প্রার্থী হিসেবে মুহা. জিয়াউর রহমানকে নৌকার মনোনয়ন দেওয়া হয়।

বিএনপির ছেড়ে দেওয়া এই আসনটিতে আসন্ন উপ-নির্বাচনে ডজন খানেকেরও বেশি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন এবং নৌকার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, চিত্র নায়িকা মাহিয়া মাহি। অবশেষে তৃণমূলের ত্যাগী এই নেতাকে দল নৌকার মনোনয়ন দেওয়ায় খুশি তৃণমূলের নেতাকর্মীরা।

নেতা-কর্মীরা জানিয়েছেন, জিয়াউর রহমান দলের ত্যাগী একজন নেতা। সব সময় নেতা-কর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন। তাকে দল মনোনয়ন দেওয়ায় আমরা খুশি। নেতা-কর্মীরা বলেন, জিয়াউর রহমানকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ আবারো প্রমান করেছে আওয়ামী লীগ তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের সব সময় মূল্যায়ন করে।’

মনোনয়ন পাওয়া নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মুহা. জিয়াউর রহমান জানান,‘দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেওয়ায় দলের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি নেতা-কর্মীদের সাথে নিয়ে এই উপ-নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে এই আসনটি দলকে উপহার দিব।’

তিনি আরও জানান,‘বিগত চার বছরে এ আসনটিতে বিএনপি’র এমপি কোন উন্নয়ন করতে পারেনি। উপ-নির্বাচনে বিজয়ী হলে সরকারের দেশব্যাপী উন্নয়নের যে অগ্রযাত্রা তা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং এ আসনের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো।’

চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির আমিনুল ইসলাম ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। পরাজিত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট পান। এ আসনটি জামায়াত-বিএনপি প্রভাবিত এলাকা। গত ১১ ডিসেম্বর আমিনুল পদত্যাগ করার পর থেকে মাঠে নেমে পড়েন জিয়াউর রহমান। উপ-নির্বাচনে তিনি একজন মনোনয়ন প্রত্যাশী শক্তিশালী প্রার্থী ছিলেন।

জিয়াউর রহমান এর আগে নবম জাতীয় সংসদের এমপি ছিলেন। এছাড়াও তিনি, তার রাজনৈতিক জীবনে রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং রহনপুর পৌরসভার মেয়র ছিলেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। তাঁর মনোনয়নের খবরে রাতে শহরের নিউমার্কেট এলাকায় আনন্দ র‌্যালি করেছে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ।

চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে বিএনপি’র যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচন করবেন।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে হারুন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলো। পরাজিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস পেয়েছিলেন ৮৫ হাজার ৯৩৮ ভোট। ওদুদের চেয়ে হারুন ৪৭ হাজার ৭২৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তবে পরাজিত হলেও; ওদুদ তৃণমুল নেতা-কর্মীদের সাথেই ছিলেন।

নৌকার মনোনয়ন পাওয়ায় আব্দুল ওদুদ বিশ্বাস জানান,‘দল আমাকে মনোনয়ন দেওয়ায় আমি খুব খুশি এবং দলের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতা-কর্মী এবং চাঁপাইনবাগঞ্জবাসী ও জেলার সব শ্রেনী-পেশার মানুষের প্রতি। তিনি বলেন, বিজয়ী হলে যেসব কাজ আমার সময় করতে পারেনি তা করার চেষ্টা করবো। তবে গতবার বিএনপির হারুনের কাছে পরাজয়ের বিষয়ে এই নেতা বলেন, গত সংসদ নির্বাচনে আমি পরাজিত হয়নি। দলের এবং প্রশাসনের কিছু সুবিধাভোগীদের ষড়যন্ত্রের কারনেই আমার পরাজয় হয়েছিলো। আমি হারুনের কাছে হারিনি।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদের একাদশতম নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের দুটিতেই জয় পায় বিএনপি।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca