• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সোনাগাজীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

গাজী মোহাম্মদ হানিফ :-
সোনাগাজীতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সোনাগাজী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সোনাগাজী শাখা মানববন্ধনের আয়োজন করেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের সঞ্চালনায় ও সভাপতি নুর নবীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক আমির হোসেনসহ উপজেলার বেসরকারি স্কুল কলেজের শিক্ষক নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর হাতে দাবি সম্বলিত স্বারকলিপি তুলে দেন শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca