• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের প্রীতি ফুটবল ও ক্রীকেট ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলে প্রীতি ফুটবল ও ক্রীকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১০টায় সাংবাদিক কল্যাণ তহবিল( নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এর আয়োজনে নাচোল রেলস্টেশন মাঠে কল্যাণ তহবিলের সদস্যদের মধ্য থেকে লাল ও সবুজ গঠন করে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় সবুজ দল বিজয়ী হয়। ক্রিকেট খেলার উদ্বোধন করেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। একই মাঠে উভয় দলের মধ্যে বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় লাল দল (২-০) গোলে বিজয়ী হয়। খেলা শেষে পুরুস্কার বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাবেক সাধারন সম্পাদক অলিউল হক ডলার, কল্যান তহবিলের সিনিয়র সহসভাপতি ও লাল দলের অধিনায়ক সাকিল রেজা, সহসভাপতি আব্দুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক বিএম রুবেল আহম্মেদ, অর্থ সম্পাদক তাজাম্মুল আরাফাত, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কল্যাণ তহবিলের সদস্য ও সবুজ দলের অধিনায়ক সাজিদ তোহিদ। এছাড়া সাংবাদিক কল্যান তহবিলের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুর রশিদ খাঁন ঝালু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca