• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বিসিফ নাম পরিবর্তন করে এখন আদর্শ ফাউন্ডেশন

Reporter Name / ৩৯৭ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বহুল প্রচলিত ক্ষুদ্র ঋণের সাথে জড়িত প্রতিষ্ঠান বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ) অবশেষে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান আদর্শ ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে । বিসিফ এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অনুমোদন না থাকায় নতুনভাবে ক্ষুদ্র ঋণের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন বিসিফ এর নির্বাহী পরিচালক মো: জোহরুল ইসলাম । ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত বিসিফ এর কার্যালয় গুলোতে বিসিফ এর সাইনবোর্ড সরিয়ে আদর্শ ফাউন্ডেশনের সাইনবোর্ড ঝুলানো হয়েছে । বিসিফ এর নির্বাহী পরিচালক মো: জোহরুল ইসলাম বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির সনদ না থাকায় আমরা বিসিফ নামক প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করব । বিসিফ এর মোট ২১ টি শাখার প্রত্যেকটিতেই আমরা আদর্শ ফাউন্ডেশনের সাইনবোর্ড দিয়েছি । প্রথমত আমরা গোদাগাড়ি উপজেলার ৭ টি শাখার মাধ্যমের আদর্শ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছি, বর্তমানে শিবগঞ্জের কয়েকটি শাখার কাজও আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা ২১ টি শাখারই সকল কার্যক্রম আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমেই পরিচালনা করব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca