• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২ টি বিদেশী পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ 

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (০৮ জানুয়ারি ২০২৩) রাত ১১ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজ এর উত্তর পাশের সাইকেল গ্যারেজ এর সামনে ফাঁকা জায়গা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ সময় রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার গুলজারবাগ হড়গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ দেলোয়ার হোসেন মিলন (২৬) ও একই থানাধীন আদারিয়াপাড়া গ্রামের মৃত মোত্তালেবের ছেলে মোঃ সুজন (২৬) কে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি সিম কার্ডসহ ২টি মোবাইল ফোন এবং ১টি মোটর সাইকেল হাতেনাতে গ্রেফতার করা হয়।

কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র ক্রয়ের জন্য রাজশাহী হতে শিবগঞ্জে আসলে র‌্যাবের চৌকষ দলের তৎপরতায় অস্ত্র লেনদেনের সময় র‌্যাবের আভিযানিক দল কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category