• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

আন্তঃ নাচোল ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তঃ আন্তঃ নাচোল ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
আজ সন্ধ্যায় চমক ইনডোর স্টেডিয়ামে চমক ক্লাবের আয়োজনে উদ্বোধনী ম্যাচে এনআরবিসি ব্যাংক বনাম বাপ-বেটা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় এনআরবিসি ব্যাংক দল বিজয়ী হয়। চমক ক্লাব ও খেলা কমিটি সভাপতি একরাম মুন্সির বলেন, মাদককে না বলি,মাদক মুক্ত নাচোল গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে এই ব্যাডমিন্টন, টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এই চমক ক্লাব কাজ করে যাচ্ছে। আলোকিত নাচোল গড়তে আমরা বিভিন্ন কার্যক্রম আগামীদিনে পরিচালনা করবো। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের
সম্মানিত অতিথি নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক এর এভিপি মোঃ কবির উদ্দিন,মুগ্ধ ভিশন এর পরিচালক মোল্লা ইমাম মোঃ মেহেদী,নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। খেলা পরিচালনা করেন নাচোল খ,ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক তোহিদুল ইসলাম তুষার, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন গোমস্তাপুর উপজেলা শাখার সিনিয়র উপজেলা শাখা ব্যবস্থাপক অজিত কুমার সিংহ। সার্বিক ব্যাবস্থায় ছিলেন চমক ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category