• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর আন্তভূক্তি বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

মিজানুর রহমান বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর আন্তভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ. এম আবু সুফিয়ান।

উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সদস্য সহকারী অধ্যাপক রিনা খাতুন, সমরেশ কুমার, অধ্যাপক নীরেন্দ্রনাথ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল আরিফ, বাগমারা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী, তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

ওয়েভ ফাউন্ডেশন এর বাগমারা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার পাশাপাশি বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করে আসছে। কাউকে পিছনে ফেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় লক্ষ্যে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca