• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

৫ কেজি গাঁজাসহ আটক দুই জন

Reporter Name / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (১২জানুয়ারি ২০২৩) রাত ১০ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজারের পশ্চিমে জনৈক মুক্তিযোদ্ধা মেসতার মেম্বার মার্কেটের পশ্চিমে কমলাকান্তপুরে এলাকার মোক্তার বিশ্বাস গংদের আম বাগানে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কমলাকান্তপুর গ্রামের মৃত সদর আলীর ছেলে উজ্জল হোসেন (৩৯) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাটরামচন্দ্রপুর গ্রামের মৃত আলমাছ মন্ডলের ছেলে সেরাফত আলী (৬২) কে ৫ কেজি গাঁজা, ৩টি মোবাইল সহ গ্রেফতার করে র‌্যাব-৫।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত আসামীরা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল । গ্রেফতারকৃত আসামীদের পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca