• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নাচোলে কমিউনিটি ক্লিনিকের পারিপার্শ্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতকরণে জনপ্রতিনিধিদের সাথে স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

Reporter Name / ৩৪৫ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

আজ সকাল ১০ ঘটিকায় কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যদের সাথে নিয়ে ডা. আসাদুর রহমান বিপ্লবের নেতৃত্বে নাচোল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব সফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন নাচোল স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল।

মতবিনিময়কালে প্রতিনিধিদল কমিউনিটি ক্লিনিকের কর্মকাণ্ড আরও গতিশীল ও মানসম্মত করে তুলতে উপস্থিত সবার প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) জনাব ডা. সুলতানা পাপিয়ার সার্বিক সহযোগিতার আহ্বানের কথা জানান।

দেশের স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাড়ির পাশেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত একটি অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।

নাচোলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুলতানা পাপিয়ার নিয়মিত নজরদারিতে কর্মীদের নিয়মিত উপস্থিতি, ঔষধের পর্যাপ্ত সরবরাহ আর পরিচ্ছন্ন পরিবেশের কারণে উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবাকে সবার জন্য সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এরই পরম্পরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca