জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :
ঠাণ্ডা বাতাসের দাপট আর হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি)। সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী
বিবিবি-১, নেসকো পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আলিউল আজিম,নির্বাহী প্রকৌশলী
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
মোঃ রাকিবুল আহসান,নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অমিত সরকারসহ অন্যান প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।