• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দুই  আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নেমেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের প্রার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এ আসনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানকে (নৌকা), জাতীয় পার্টির আব্দুর রাজ্জাককে (লাঙল), জাকের পার্টির গোলাম মোস্তফাকে (গোলাপ ফুল), বিএনএফের নবিউল ইসলামকে (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী মোহম্মদ আলী সরকার কে (সিংহ) ও খুরশিদ আলমকে (মাথাল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদকে (নৌকা), বিএনএফে কামরুজ্জামান খানকে (টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনকে (আপেল) প্রতীক বরাদ্দ পান।

১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category