• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

শিবগঞ্জের মর্দানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অশান্তি বিরাজমান, পাল্টাপাল্টি অভিযোগ

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের আওতাধীন মর্দানা এলাকায় দীর্ঘদিন থেকেই বিরাজ করছে কলহ ও চরম অশান্তি । আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চলে আসছে দুই পক্ষের দ্বন্দ্ব । দ্বন্দ্বের জেরে ঐ এলাকায় বর্তমানে ২ টি হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে । সম্প্রতি আসাদুল্লাহ নামক এক ব্যক্তির নিখোঁজের অভিযোগও করছে এক পক্ষ । তবে ঐ এলাকায় ঘটে যাওয়া হত্যা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের উপযুক্ত বিচার ও শাস্তি না হওয়ায় পর্যায়ক্রমে এসব ঘটনা ঘটেই যাচ্ছে বলেও জানিয়েছেন এলাকাবাসী ।

ঐ এলাকার বর্তমান সংঘাতময় পরিস্থিতি সম্পর্কে জানতে গেলে দুই বছর আগে ঘটে যাওয়া সাইফুদ্দিন হত্যা মামলার বাদী মো: মুকুল আলী  জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই বছর আগে আমার ভাই সাইফুদ্দিনকে হত্যা করে একটি পক্ষ । আমরা সেই হত্যার বিচার চেয়ে মামলা করি এবং বর্তমানে সেই মামলা বিচারাধীন থাকলেও আসামীপক্ষের নিকট থেকে বার বার মীমাংসা করতে চাপ সহ বিভিন্ন হুমকি ধামকি আসতেই আছে । মামলার ১ নাম্বার স্বাক্ষী মো: আব্দুল হক জানান, আমাকে স্বাক্ষী না দেয়ার জন্য আসামীপক্ষ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে । মৃত সাইফুদ্দিনের স্ত্রী পারুল বেগম ও তার মেয়ে সানজিদা খাতুন বলেন, আমরা হত্যা মামলার উপযুক্ত বিচার চাই । কিন্তু সেই বিচারকে বাধাগ্রস্থ করতে আসামীপক্ষ আমাদেরকে হুমকি দিচ্ছে এবং বার বার মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করছে । এসময় তারা সঠিক বিচার পেতে বিচার বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন ।

এদিকে অপরপক্ষ ও সেই মামলার আসামী মো: আফজাল হোসেন ও ইউসুফ আলী বলেন, আসামীপক্ষের নিকট থেকে যে মীমাংসার জন্য চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ দেয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা । বরং তারাই আমাদের একজনকে কয়েক মাস যাবৎ নিখোঁজ করে রেখেছে । আমরা নিখোঁজ আসাদুল্লাহর জীবিত বা মৃত যাই হোক, সন্ধান চাই । এসময় নিখোঁজ আসাদুল্লাহর সন্ধানের দাবীতে শিবগঞ্জ থানায় জিডি নিলেও মামলা নেয়নি বলেও অভিযোগ করে তারা বলেন, প্রয়োজনে আমরা আদালতে মামলা করব ।

এমন পাল্টাপাল্টি অভিযোগ এবং এক পক্ষ অপর পক্ষের উপর দোষ চাপানোই যেন মর্দানা এলাকার নিত্য দিনের ব্যাপার । কিন্তু সংঘাতময় এই অবস্থার পরিবর্তন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান সোনা মিঞা সহ এলাকাবাসী জানান, অত্র এলাকায় হত্যা সহ যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটির উপযুক্ত ও ন্যায় বিচার নিশ্চিত হলেই এমন পরিস্থিতির পরিবর্তন হতে পারে । কেননা যারা একটি অপরাধ সংঘটন করে, তারা আবার ঐ অপরাধকে ধামাচাপা দেয়া বা বিচারকে বাধাগ্রস্থ করতে আরেকটি অপরাধ সংঘটন করে থাকে । এসময় সংঘটিত সকল অপরাধের সুষ্ঠু বিচার ও ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন আর না ঘটে সেজন্য বিচার বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতাও কামনা করেন এলাকাবাসী ।

জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি ও শিবগঞ্জ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর গোলাম আজম বলেন, অত্র এলাকায় যুবলীগ নেতা রবিউল হত্যা ও আওয়ামীলীগ নেতা সাইফুদ্দীন হত্যা এই দুটি মামলা বিচারাধীন রয়েছে । কিন্তু প্রায়ই শুনতে পাচ্ছি, এই দুটি মামলার আসামীদের পক্ষ থেকে বাদী পক্ষের লোকজনকে মীমাংসার জন্য চাপ প্রয়োগ ও হুমকি ধামকি দেয়া হচ্ছে । কিন্তু আমি মনে করি এই দুটি হত্যা সহ সকল অপরাধের উপযুক্ত বিচার হলেই এই মর্দানায় শান্তি ফিরে আসতে পারে ।

চলমান হত্যা মামলা ও নিখোঁজ আসাদুল্লাহর বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, সাইফুদ্দিন হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং নিখোঁজ আসাদুল্লাহ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, ঐ ছেলে পরিবারের সাথে রাগ করে চলে গেছে । আমরা তাকে খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca