• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটে প্রাচীণকালের দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

বি.এম রুবেল আহমেদ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রাম থেকে ২৩ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে মাটির ড্রেন খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকেরা।

শ্রমিক মোঃ তোজিবুল হক জানান, শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবু ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে খবর দেন তিনি।

চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক বলেন, মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলি। পরে পুলিশ ও বিজিবি বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার করে দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে নেয়া হয়।

এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত হন। তিনি মূর্তি দুটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান।
এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি দেখতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ দেখার জন্য ছুটে যান। মূর্তিটির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় পৌণে ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে মূর্তি দুটি পরে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca