• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সদ্য পদত্যাগী সাংসদ আমিনুল ইসলামের স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ভোট প্রচারণায় তৃণমুল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি।

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

অলিউল হক ডলারঃ
চাঁপাইনবাবগঞ্জ-২আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সদ্য পদত্যাগী সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ভোট প্রচার-প্রচারণা চালানোয় তৃণমুল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জানাগেছে, গত ২০ জানুয়ারী নাচোল উপজেলার তার নিজ গ্রাম ঝিকড়ায় তার অনুসারীদের ডেকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এর পক্ষে আপেল প্রতীকে ভোট দেয়ার নির্দেশ দেন। জানাযায় ওইদনি কর্মী সামাবেশ শেষে বিএনপি দলীয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ হারুন অর রশিদ ও আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার আমিনুল ইসলামের বাড়ীতে গোপন বৈঠকে মিলিত হন। ঘন্টা ব্যাপী এ বৈঠককে কেন্দ্র করে উপস্থিত বিএনপি দলীয় নেতা কর্মীর মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার নির্দেশনা মোতাবেক তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছে। সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামের এহেন কর্মকান্ড দলীয় সিন্ধান্তকে উপেক্ষা করায় মুলধারা বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল আমিনুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উপজেলা বিএনপির আহবায়ক এম মজিদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে যারা ভোটে অংশগ্রহন করবে তাদের ব্যাপারে দলীয় সিন্ধান্ত গ্রহন করা হবে। সদস্য সচীব আবু তাহের খোকন জানান, এটি সরকারে পাতানো খেলা। একাদ্বশ নির্বাচনের শপথ গ্রহন থেকে আলহাজ্ব আমিনুল ইসলাম সরকারে পক্ষে কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে অংশগ্রহনমূলক করতে সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে তার অনুসারীরা নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য হাইকমান্ডের দৃষ্টি আকর্ষন করছি। জেলা বিএনপি আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। পরবর্তীতে জেলা কমিটির মিটিং এ সেটি উত্থাপন করা হবে। সদস্য সচীব রফিকুল ইসলাম বলেন, এ অবৈধ সরকারে অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা। কোন নেতাকর্মী যদি ব্যাক্তিগতভাবে তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচার প্রচারনা করে আর সেটি প্রমানিত হলে বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানানো হবে। হাইকমান্ড এব্যাপারে সিন্ধান্ত নিবে। জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ জানান, দলের সিন্ধাকে উপেক্ষা করে আপেল প্রতীকের পক্ষে ভোট করায় আলহাজ্ব আমিনুল ইসলামের দল থেকে বহিস্কার দাবী করছি। যারা আম খাবে, আঠি খাবে এমন নেতার আমাদের দলে দরকার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca