• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কুমিল্লাতে বাসচাপায় দুই শ্রমিক নিহত

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

কুমিল্লার বরুড়া উপজেলায় বাসচাপায় দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। দুজনই জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা। তারা বরুড়া পৌরসভার চেয়ারম্যান পোল-সংলগ্ন এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে সাগর, অহিদুর ও আরেকজন শ্রমিক মোটরসাইকেলে স্থানীয় বাজারে খাবার খাওয়ার জন্য আসেন। এ সময় খাবার খেয়ে বেকারিতে ফেরার পথে বাজারের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী বলাকা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca