• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে অবৈধ ইটভাটায় ধ্বংস হচ্ছে পরিবেশ

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে হক ব্রিকস নামে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে পরিবেশ। কাঠ খড়ি ও বাঁশের গোড়া পোড়ানোর কারনে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার করমুডাঙ্গায় অবস্থিত হক ব্রিকস নামে ইটভাটাটি চলছে অবৈধভাবে। কয়লা পুড়িয়ে ইট বানানোর কথা থাকলেও এই ভাটায় পোড়ানো হচ্ছে বিশালাকার গাছ ও বাঁশের গোড়া। যাতে করে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। শুধু তাই নয়, আবাদি জমির মাটি দিয়ে ইট বানো হচ্ছে বলে জানান একটি মহল। এছাড়াও গাছ পোড়ানোর কারনে খড়ির যোগাড় দিতে গিয়ে উজাড় হচ্ছে বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান।

এ বিষয়ে হক ব্রিকসের মালিকের সাথে কথা হলে তিনি বলেন” কয়লার দাম অতিরিক্ত হওয়ার ফলে আমরা কয়লা কিনতে পারছি না। যার ফলে খড়ি পুড়িয়ে ইট বানাচ্ছি।”

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন” তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনতিবিলম্বে এই অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হোক এমনটাই দাবী এলাকার সচেতন মহলের।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category