• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সময় টিভির দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের ঘন্টা ব্যাপী মানববন্ধন

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

১২ ফেব্রুয়ারী রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে চলা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাসিম মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, মাছরাঙ্গা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক জাকির হোসেন পিংকু ও মোহনা টেলিভিশনের তারেক রহমান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪’র আনোয়ার হোসেন চৌধুরী রায়হান, বৈশাখী টেলিভিশনের আব্দুল ওয়াহাব, যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল, আরটিভির আব্দুর রব নাহিদ, এশিয়ান টিভির নাদিম হোসেন, বিজয় টিভির এমএ নাদিম হোসেন, মানবজমিনের ফারুক আহমেদ চৌধুরীসহ অন্যরা। মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. আবুল হায়াত শাহীন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca