• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে  ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার উন্নয়ন সহতায় ( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ( ২০২২-২৩ অর্থবছর ১ম ও ২য় কিস্তি) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সারে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এসব শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
এতে প্রাথমিক পর্যায়ে ৮০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২ হাজার ৪ শ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ জনের মাঝে ৯ হাজার ৬ টাকা করে মোট ৬ লক্ষ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সহকারী প্রকৌশলী বিএমডিএ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর সভাপতি আতিকুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার প্রমূখ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca