• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৭ জামায়াত-শিবির কর্মী আটক

Reporter Name / ৩৪৮ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৭ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর ইউপির পাহাড়পুর বাঁশবাড়িয়া ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- জেলার নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের মেহেরুল হকের ছেলে বাইরুল হক(৩১), শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল মমিন (২৭),জেলা সদরের পলশা গ্রামের মৃত: আব্দুল খালেকের ছেলে কাওসার (২২),নাচোলের পাহাড়পুর গ্রামের টিপু সুলতানের ছেলে সবুজ আলী(১৯),একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুমন আলী (২৮), বাবুল হকের ছেলে মেজর আলী (৩০), আব্দুল কুদ্দুসের ছেলে আওয়াল (১৯)।

নাচোল থানার ওসি মিন্টু রহমান যুগান্তর কে জানান, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর ইউপির পাহাড়পুর বাঁশবাড়িয়া ঈদগাঁহ পুকুর পাড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন সভায় মিলিত হয়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৭ জন শিবির কর্মীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৯টি জিহাদি বই, পালিয়ে যাওয়া ব্যক্তির চার জোড়া জুতা সহ এন্ড্রয়েড মোবাইল সেট ডান্স করাবো। জানান,সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৭ জনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category