• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বদলগাছীতে বাঁশের তৈরি শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃহারুনুর রশীদ হারুন প্রতিনিধি বদলগাছী(নওগাঁ):- নওগাঁর বদলগাছীতে কোলা ইউনিয়নের আলফা কেজি স্কুলে নেই শহীদ মিনার। তাই মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঁশের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বদলগাছী উপজেলার কোলা ইউপির ভান্ডারপুর বাজারের পাশে আলফা কেজি স্কুল মাঠে বাঁশ দিয়ে অস্থায়ী শহিদ মিনারটি নির্মাণ করেছে অত্র স্কুলের শিক্ষার্থীরা। গত ২০শে ফেব্রুয়ারি শিক্ষকদের সহযোগিতায় কচিকাচা শিশু শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১শে ফেব্রুয়ারিতে ভাষা সৈনিক শহীদের শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই অস্থায়ী শহীদ মিনার তৈরি করেন।

বাঁশের তৈরি শহীদ মিনার দেখতে আসা সোবাহান বলেন, আমি বাচ্চাদের তৈরি শহীদ মিনারের খবর শুনে দেখতে এসেছি। আমার খুব ভালো লেগেছে এই ছোট ছোট বাচ্চাদের শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ দেখে।

স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘আমি আমার সন্তানকে নিয়ে এখানেই এসেছি। আমার সন্তান এই স্কুলে পড়ছে। বদলগাছীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মেয়ে পাঠ‍্য বইয়ের ছবিতে যে শহিদ মিনার দেখেছে সেটা এটা নয়। তবুও সে অনেক খুশি।

স্কুলের পরিচালক মোঃ শফিউল হাসান দিপু বলেন, আমরা বেসরকারি ভাবে শিশুদের মানসম্পন্ন শিক্ষা দিই। এখানের শিক্ষার্থীদের প্রতিটি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীদের ভাষার প্রতি মাতৃভাষার গুরুত্ব শুনেই শিক্ষার্থীরা নিজেরাই এই শহীদ মিনার তৈরি করেছে।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, শিশুদের বাঁশের তৈরি শহীদ মিনার দেখে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যত প্রজন্মকে শহীদ দিবস ও অন‍ান‍্য দিবসের গুরুত্ব জানতে প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মানের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca