• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সাংবাদিক কল্যাণ তহবিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

শফিকুল ইসলাম, গোমস্তাপুর :সাংবাদিক কল্যাণ তহবিল গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার সদস্য, পরিবার ও অতিথিদের নিয়ে দিন ব্যাপী আনন্দ বিনোদন ফ্যামিলি ডে-২০২৩ গ্রিলভ্যালি পার্ক নাটোরে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমেদ। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। আরো উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুল রশিদ খান ঝাল্লু, গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর উপজেলা সহকারী প্রকৌশলী সুলতানুল আমিন, নাচোল উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা
অফিসার দুলাল খান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন
সারওয়ার জাহান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca