• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

চাঁপাইনবাবগঞ্জে জনবল সংকটে আঞ্চলিক পাসপোর্ট অফিস

Reporter Name / ২২১ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

 

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে জনবল সংকট রয়েছে অনেকদিন ধরেই। জনবল কম থাকায় প্রধান কর্মকর্তা এবং অধীনস্থ কর্মচারীদের কাজের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি অফিস পর্যবেক্ষণ করে দেখা যায়, পাসপোর্ট অফিসে যে পরিমাণ জনবল নিয়োগের দরকার ছিল, সে পরিমাণ নিয়োগ নেই। এতে কাজের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিস কর্মচারীদের। চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে লোকবল আছেন কর্মকর্তাসহ ৫ জন। যার ফলে পাসপোর্ট করতে ও নিতে আসা ব্যক্তিকে কিছু সময় অপেক্ষা করেই সেবা গ্রহণ করতে হচ্ছে।

মাঝে মধ্যে দীর্ঘ লাইন সৃষ্টি হওয়ায় অনেকেই পাসপোর্ট অফিসের জনবলের বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, সাধারণত পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা প্রথমে ১০১ নম্বর রুমে প্রবেশ করেন আবেদন স্বাক্ষরের জন্য। কিন্তু সেক্ষেত্রে কর্মচারী রয়েছে মাত্র দুজন। একজন কাগজপত্র জমা নেই ও একজন কম্পিউটারে বসে কাগজপত্র যাচাই-বাছাই করেন। সবকিছু ঠিক থাকলে স্বাক্ষর করেন। তারপর ১০৩ নম্বর রুমে গিয়ে আবেদন পত্রটি স্কান করাতে হয়। এরপর ১০৫ নম্বর রুমে গিয়ে ছবি, স্বাক্ষর, ফিঙ্গার, চোখের স্ক্যান করান। যার ফলে রুম গুলোর সামনে ভিড় লেগে থাকে। এক্ষেত্রে সমাধানের জন্য প্রতিটি রুমে আরও দুইজন করে কর্মকর্তা নতুন করে নিয়োগ হলে, গ্রাহক ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা ।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত কয়েক দিনের অনুসন্ধানে দেখা গেছে, হয়রানি, ভোগান্তি ও ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে বায়ো-এনরোলমেন্ট ও পাসপোর্ট উত্তোলন করছেন আবেদনকারীরা । ওই অফিসে প্রতিদিন প্রায় ১৫০ এর অধিক আবেদন জমা হয়। প্রতিদিন সকাল ৯ টার মধ্যে অফিসের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী কাজ শুরু করেন। এখানে রোস্টারিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ডেস্কগুলোর কাজ আগে করা হয়। মূলত অফিস কর্তৃপক্ষের টার্গেট থাকে প্রত্যেক আবেদনকারী যেন সেবা পায়।

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান সেবা প্রার্থীদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে প্রতি ফ্লোর, কাউন্টার মনিটরিং করছেন। অফিসের মূল ফটকে আনসার সদস্যরা ডিউটি পালন করছেন।

নিজের পাসপোর্ট করতে এসে জাহিদ প্রতিবেদকে বলেন, ‘আমি পাসপোর্টের জন্য আবেদন করতে এসেছি, একটি কম্পিউটারের দোকান থেকে আবেদন ফরম পূরণ করে জমা দিয়েছিলাম। আমার কোনো ঝামেলা পোহাতে হয়নি। এই অফিসে দায়িত্বে যারা ছিলেন তারা আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। একটু লাইনে দাঁড়িয়ে ছিলাম।

শিবগঞ্জ উপজেলার মান্নান জানান, ২৩ দিন আগে পাসপোর্ট আবেদন করেছিলাম। সঠিক সময়ের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়েছি ।

নাচোল উপজেলার ইসমাইল জানান, পাসপোর্ট করতে এসে একটু সমস্যায় পড়েছিলাম, তারপর বড় অফিসারের রুমে সরাসরি গিয়ে সমস্যার কথা বলি, তিনি সব কিছু শুনে অল্প সময়ের মধ্যেই সমাধান করে দিলেন। পাসপোর্ট করতে নির্ধারিত ফি-এর বেশি টাকা ও লোক ধরতে হয় এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেদিন এখন আর নেই। সমস্যা হলে সোজা বড় কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলা যায়। বড় কর্মকর্তা নিজেই আবেদনে সমস্যা থাকলে সমাধান করে দেন।

পাসপোর্ট করতে আসা একাধিক আবেদনকারী জানান, অনলাইনে ফরম পূরণ করে সঠিক সময়ের মধ্যে পাসপোর্ট জমা দিয়েছি ও হাতে পেয়েছেন। শুনেছিলাম পাসপোর্ট করতে অনেক সময় সরকারের নির্ধারিত ফি-এর চেয়ে অধিক অর্থ গুনতে হয়। কিন্তু বাস্তবে দেখলাম অতিরিক্ত টাকা ছাড়াই পাসপোর্ট পাওয়া সম্ভব। তাদের মধ্যে অনেকেই অবাক হয়ে জানান, এ অফিসের কর্মকর্তাদের আচরণ এবং সেবার মান অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। কাজের স্বচ্ছতাও ফিরেছে।

সেবার মান সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘পাসপোর্ট পাওয়া কিন্তু বাংলাদেশের বৈধ নাগরিকের অধিকার। আবেদন ফরমে যেসব শর্তাবলি থাকে তা সুন্দরভাবে পূরণ করে দিলে পাসপোর্ট পেতে কোনো ধরনের ঝামেলা থাকে না। আমি এখানে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত পাসপোর্ট করতে আসা আবেদনকারীদের সমস্যাগুলো শুনে তার সমাধান দেয়ার চেষ্টা করছি। যেসব আবেদনে বড় ধরনের সমস্যা রয়েছে, সেগুলোর ব্যাপারে প্রধান কার্যালয়ে কথা বলে সমাধান করা হচ্ছে।

তিনি আরো বলেন, পাসপোর্ট করতে আসা অনেকের তথ্যের গরমিল থাকে। যেমন পিতা মাতার নাম, জন্ম তারিখ, ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন সমস্যা। যাদের আবেদনে বড় ধরনের সমস্যা রয়েছে, তাদের পাসপোর্ট পেতে একটু সময় লাগছে। এক্ষেত্রে যাতে সময় আরো কম লাগে সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমান সময়ে ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্ট করতে হলে এখন আর কোটের এপিড ডেপিড এর কাগজ লাগেনা। এ সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র পাসপোর্ট করতে আসা ব্যক্তির নিজ অঙ্গীকার নামা থাকলেই হবে।

তিনি আরও বলেন, অসচেতনতার কারণেই পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা ভুল করে থাকেন। যখন একটি পাসপোর্ট এর জন্য কোন ব্যক্তি সর্ব প্রথম অনলাইনে আবেদন করেন, ভুলটি তখনি করেন । যার ফলে, পাসপোর্ট আবেদনকারী ব্যক্তিকে সমস্যার সম্মুখীন হতে হয়।

কি পরিমাণ পাসপোর্ট প্রতিদিন জমা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে ১৫০ টির বেশি পাসপোর্ট জমা হচ্ছে। কোন কোন দিন এ সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এই পাসপোর্ট অফিসে আমি সহ মোট ৫ জন কর্মকর্তা আছেন। এই অল্পসংখ্যক জনবল দিয়ে প্রতিদিন ৮০ থেকে ১০০ জন পাসপোর্ট করতে আসা ব্যক্তিকে স্বাভাবিক ভাবেই সেবা প্রদান করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অফিসে সার্ভিস দেওয়ার জন্য জনবলের সংখ্যা কম। যার ফলে সমস্যার মধ্যে দিয়েই আমরা সর্বচ্চ ভাবে সেবা প্রদান করার চেষ্টা করছি। আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনের মধ্যে শেষ করতে হয়। প্রায় প্রতি দিনিই আমরা অফিসের সময় শেষ হবার পরও সার্ভিস দিয়ে থাকি। যাতে কেউ ঘুরে না যায়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca