• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারের সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুর একযুগ

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

 

মনিরুল ইসলাম, সাপাহার, নওগাঁ:


 

সাপাহার উপজেলার তুখোড় সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত খন্দকার বদিউজ্জামানের ১২ তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ। সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাংবাদিক বদিউজ্জামান একাধারে যেমন সাংবাদিকতা ও শিক্ষকতায় অবদান রেখেছেন তা অনস্বীকার্য। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে নানাবিধ সমাজসেবা মূলক কাজ করে জনমনে স্থান করে নেন। তিনি তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় কর্মরত ছিলেন।

তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে একজন সদালাপী ও ন্যায় নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আজ ১১ ই মার্চ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুবার্ষিকীতে শোক জ্ঞাপন করেছেন সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি সাখাওয়াত হাবীব লিটন, সাধারণ সম্পাদক আবু বক্কার, সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ মডেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca