• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৩৭৫ Time View
Update : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

মো: আজিজুল ইসলাম(ইমরান)
”মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (এস জি এইচ এস)পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সদরের মিল বাজার সংলগ্ন সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে ফারুকুজ্জামান ডেভিডের উপস্থিতিতে সাতক্ষীরা বাক ও শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল। প্রথম পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে সত্তর জন প্রতিবন্ধী শিশু কিশোররের মধ্য শীতবস্ত্র(সোয়েটার) বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন সোয়েটার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। এ দিকে শিক্ষার্থীদের পিতা মাতারা এই উদ্যগকে স্বাগত জানিয়ে বলেন(এস জি এইচ এস)পক্ষ থেকে এই ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশাকরি। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন প্রাক্তন ছাত্রদের অনুদানে গরীব বাক ও শ্রবন প্রতিবন্ধি ছাত্রদের জন্য সোয়েটারটা দেয়াটা আমাদের সকলের জন্য একটা দারুন আত্মতৃপ্তির ব্যাপার। যারা এই কার্যক্রম সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এসময় উপস্থিত ছিলেন ইভন হাসান, মনিরুজ্জামান টিটু সহ সংগঠনের নেতা-কর্মী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পিতামাতারা।

কেপশন:(এস জি এইচ এস)পক্ষে প্রতিবন্ধী শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করছেন শেখ তানজিম কালাম তমাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca