• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

নতুন করে ৮০ পরিবারের ঠাঁই হচ্ছে নাচোলের আশ্রয়ণ প্রকল্পে

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন এলাকার ভূমি ও গৃহহীন ৮০ পরিবারের ঠাঁই হচ্ছে ৪র্থ ধাপের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে।

আগামী ২২ মার্চ বুধবার ৮০টি বাড়িসহ দেশের বিভিন্ন এলাকা থাকা আশ্রয়ণের বাড়ি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

তিনি জানান, নাচোল উপজেলায় ১ম থেকে ৪র্থ ধাপে এখন পর্যন্ত বাড়ি পেয়েছেন ৯৯৬ পরিবার। ঘরগুলো করা হয়েছে উপকারভোগীদের পুনর্বাসন করার জন্য। ভূমি ও গৃহহীন মানুষগুলো বাড়ি পেয়ে অনেক আনন্দিত ও খুশি। যাদের কোনো থাকার মতো জমি জায়গা ছিল না, তারা নিজের নামে মাটিসহ বাড়ি পেয়ে যাচ্ছেন। তাদের মুখে হাসি ফুটেছে। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্যে কারণে কেউ যদি ভূমি ও গৃহহীন হয় তাহলে তাদেরও পুনর্বাসন করা হবে।

উপকারভোগী জোসনায়ারা বলেন, আগে আমার জমি জায়গা না থাকায় অন্যের মাটিতে ছিলাম কিন্ত শেখের বেটি আমাকে একখানা মাটিসহ বাড়ি দিয়েছে। এখন নিজের বাড়িতে থাকতে পেয়ে অনেক ভালো লাগছে।

উপকারভোগী মাসুদ রানা জানান, বাড়ি পেয়েছি তো মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। কারণ কোনোদিন ভাবতে পারিনি যে, নিজের নামে বাড়ি থাকবে। এখন আমি একটি বাড়ি মালিক। আল্লাহ শেখ হাসিনাকে ভাল রাখুক এ দোয়া করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category