• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বীরগঞ্জে বিনামূল্যে পাটবীজ বিতরণ

Reporter Name / ৩৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে নির্বাচিত ২৫০ পাটচাষীদের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাট বীজ বিতরণ করেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র, ১,২ ও ৪নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন ও যুবলীগ নেতা সাজু হায়দার। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র জানান, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৬শ কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে গিয়ে তালিকভুক্তদের মাঝে ১ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উল্লেখ যে, ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে উপজেলা অফিসার্স ক্লাবে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category