• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ৪২৯ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর এলাকায় ভেজাল কীটনাশক বিক্রি করার দায়ে মোঃ মিলন (৩০) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ এপ্রিল ) দুপুরে উপজেলার রহনপুর কলোনী মোড়ে ডাকবাংলা রোডে আদর্শ বীজ ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ মিলন উপজেলার খয়রাবাদ গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তানভীর আহমেদ সরকারসহ কৃষি অফিসের অন্যন্য কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসল কীটনাশকের পরিবর্তে প্রতারক চক্র ভেজাল কীটনাশক বাজারে বিক্রি করছে।

পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা-৩৭ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category