• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ গেটের সামনে উক্ত কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী হওয়া এই কর্মসূচিতে বাংলাদেশে ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে স্বাধীনতা দিবসের কটুক্তি করেছে মতিউর রহমান ও তার প্রথম আলো, তাই মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিল করতে হবে। এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

স্বাধীনতার মাসে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের তীব্র সমালোচনা করে বক্তরা বলেন, প্রথম আলো একটি শিশুকে ১০ টাকা দিয়ে এমন মিথ্যা ও বানোয়াট খবর পরিবেশন করে স্বাধীনতা বিরোধী অপশক্তির পরিচয় দিয়েছে। অবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবী জানান।

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দ আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর পৌর ছাত্র লীগের সভাপতি এনতাজুল হক, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাধারণ শিক্ষার্থী ইমন (ইমু), মোরশালিন, সিফাত ও ফয়সাল প্রমূখ। এতে কলেজের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category