• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ৩৪৭ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) সকাল আনুমিক ৮ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ নামক স্থানে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আঃ মতিন (৫৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, বিমানবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক আঃ মতিন আজ সকালে মোটরসাইকেল নিয়ে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ লতিফুর রহমান পেট্রোল পাম্পে মোটরসাইকেল পেট্রোল নেওয়ার জন্য দাঁড় করার সাথে সাথেই পিছন দিক থেকে ঢাকা মেট্রো ট-১৮-৪২২২ ট্রেকটি স্বজোরে ধাক্কা দিলে আঃ মতিন গুরুত্বর আহত হন।

পরে স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিয়ে আসার কিচ্ছুক্ষণপর চিকিৎসা চলা কালে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্ত ট্রাক ড্রাইভার ঘটনার পরপরই পলাতক রয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category