• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে নানা আয়োজনে বর্ষবরণ

Reporter Name / ৩৭৭ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ।
শুক্রবার (১৪ এপ্রিল)  বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে রহনপুর স্টেশন বাজার  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। এতে শিশু, কিশোর, তরুণ-তরুণীরাসহ অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোষাক পরিধান, নাচ-গান, হৈ-হুল্লোড় তৈরী হয় অন্য রকুম আমেজ।
মঙ্গল শোভাযাত্রায় বাংলার বিভিন্ন সাংস্কৃতিক চিত্র উঠে এসেছে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category