• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

মৃধা মুনছুর ও আবুল কালাম আজাদ দুই নেতাকে স্ব স্ব পদে বহাল

Reporter Name / ৪১৩ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

মিজানুর রহমান,বাগমারা, রাজশাহীঃ


রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি–সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পাওয়া দুই নেতাকে স্বপদে বহাল করেছে জেলা আওয়ামী লীগ।

গঠনতন্ত্র না মেনে বাগমারা উপজেলা আওয়ামী লীগ তাঁদের দুজনকে অব্যাহতি দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত’ থাকার অভিযোগে গত ১৮ মার্চ তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে অব্যাহতির ঘোষণা দেয় বাগমারা উপজেলা আওয়ামী লীগ। একই সঙ্গে পৌর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এনামুল হক উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে একটি বিয়ের অনুষ্ঠানে এসে সংগঠনের কার্যকরী কমিটির সভা করে এই সিদ্ধান্ত নেন বলে দলীয় সূত্রে জানা গেছে,

দুই নেতাকে অব্যাহতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এনামুল হক বলেছিলেন, তাহেরপুরের দুই নেতা দলীয় শৃঙ্খলা মানেন না এবং সভায় উপস্থিত থাকেন না।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। অব্যাহতি পাওয়া দুই নেতা সুষ্ঠু সাংগঠনিক সুরাহা চেয়ে জেলা আওয়ামী লীগের কাছে লিখিত আবেদন করেন। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়া দুই নেতা কাউছার আলী ও মাহাবুর রহমান তাঁদের পদ প্রত্যাখ্যান করে জেলা কমিটির কাছে লিখিতভাবে জানান।

এমন অবস্থায় আজ রোববার একটি বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়েছে, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়টি উপজেলা কমিটি লিখিতভাবে জানায়নি। তবে বিভিন্ন প্রচার মাধ্যম ও কথিত অব্যাহতি পাওয়া দুই নেতার লিখিত আবেদন পাওয়া গেছে। এই বিষয়ে জেলা আওয়ামী লীগ অনুসন্ধান করে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে আলাপ করলে বিষয়টি গঠনতন্ত্র মোতাবেক হয়নি বলে মন্তব্য করেন। এ ছাড়া উপজেলা কমিটির দায়িত্ব দেওয়া ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ এবং পদ প্রত্যাখ্যান করেন। এ জন্য সভাপতি পদে আবু বাক্কার মৃধা মনসুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মেয়র আবুল কালাম আজাদই দায়িত্ব পালন করবেন।

যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ বলেন, তাঁদের অব্যাহতির প্রক্রিয়া গঠনতন্ত্র মোতাবেক ছিল না। এ রকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বাগমারা উপজেলা আওয়ামী লীগকে সতর্ক করে চিঠি দেওয়া হবে।

এ বিষয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের কোনো চিঠি এখনো পাননি।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সংসদ সদস্য ব্যক্তিগত আক্রোশে দলীয় গঠনতন্ত্র না মেনে দলীয় পদ থেকে তাঁদের অব্যাহতি দিয়েছিলেন।
জেলা আওয়ামী লীগের এই বিবৃতির মাধ্যমে প্রমাণিত হয়েছে তাঁদের অব্যাহতির প্রক্রিয়া যথাযথ হয়নি।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca