• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটে বজ্রপাতে ১ শিশুর মৃত্যু

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে আড়াই টার দিকে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে সহোদর ভাই হাকিম (১০)। মৃত শিশু দলদলী ইউনিয়নের মুশরিভুজা সোনারপাড়া গ্রামের মোঃ মুখলেসুর রহমানের ছেলে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানায়, বিকেলে ঝড়ো ও শিলাবৃষ্টির সময় উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের পেছনে আম বাগানে আম কুড়াতে যায় সাকিব ও তার ভাই হাকিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। আহত হয় হাকিম।

স্থানীয়রা হাকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca